সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

সৈয়দ তৌফিক এলাহি’র শুভ বিবাহ উপলক্ষে ইসলামিক নাশিদ সন্ধ্যা

সালাহউদ্দিন শুভ / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শাখার সভাপতি ও ইলহাস নাশিদ গ্রুপ এর প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ তৌফিক এলাহি’র শুভ বিবাহ উপলক্ষে ইসলামিক নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে ইলহাম নাশিদ গ্রুপ এর আয়োজনে উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডে সৈয়দ তৌফিক এলাহীর বাড়িতে এই ইসলামিক নাশিদ সন্ধ্যার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সুয়েব আহমদ জালালি।

নাশিদ সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

কমলগঞ্জ পৌর তালামীয এর সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ সাদ্দাম, কমলগঞ্জ উপজেলা তালামীয সভাপতি আব্দুস সামাদ রাফি, কমলগঞ্জ উপজেলা তালামীযের সাবেক অর্থ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী জালাল প্রমুখ।

নাশিদ সন্ধ্যায় গাইলেন উল হক চৌধুরী, ইলহাম, সৈয়দ সানি আহমেদ, ইমদাদ উজ্জামান ইফতি উলহাম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর