রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় উপজেলা নির্বাচনে নিরাপত্তা সংক্রান্তে পুলিশের ব্রিফিং

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বড়লেখা থানার আয়োজনে থানার হলরুমে আয়োজিত এই নিরাপত্তা ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার আসন্ন উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে এই ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নবগোপাল দাসসহ বড়লেখা থানার অফিসার-ফোর্স এবং বড়লেখা উপজেলায় কর্মরত গ্রাম পুলিশের সদস্য বৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর