মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি এবং আপনারা আমাকে বিপুল ভোট প্রদান করেন, যদিও আমি নির্বাচিত হতে পারিনি। এবারের নির্বাচন দলীয় প্রতিক ছাড়া সবার জন্য উন্মুক্ত করায় প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান এবং কমলগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা বিনির্মাণে আগামী ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে সকলের ভোট ও সহযোগীতা কামনা করেন।

মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুনিম তরফদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা শাহিন আহমেদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য তপাদার রিজওয়ানা ইয়াসমিন সুমি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মালিক বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হামীম মাহমুদ জয়, সাধারণ সম্পাদক আশরাফুল আলম পাপ্পু প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর