রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ডেস্ক নিউজ / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গাছ পড়ায় দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ দিকে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গলে সিলেট মুখী জয়ন্তীকা ট্রেনের যাত্রীরা জানান, রোববার বিকেলে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আঘাত হানে। শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তীকা ট্রেন আসলেই স্টেশনের পাশে গাছ ট্রেনের উপড় পড়ে। অন্যদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেশ ক্ষতি হয়েছে। বনের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়েছে। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক শতাধিক ট্রেনের যাত্রীরা। তারা আরও জানান, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘ঝড়ে সিলেট-শ্রীমঙ্গল রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়েছে। এতে বিকেল থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে সারা দেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

এদিকে মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ও আমরা বন বিভাগের সদস্যরা মিলে গাছ সড়ানোর পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর