বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের

কালো পাথরের দূর্লভ মূর্তি উদ্ধার

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক: / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বসত ঘর নির্মাণে মাটি খনন করা সময় কালো পাথরের আধা কেজি অথাৎ, ৫৬০ গ্রাম ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
২৭ এপ্রিল (শনিবার) বিকাল ৫ টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের
নিয়ানপুর গ্রাম থেকে কালো রঙয়ের মূর্তিটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার লেহেম্বা ইউনিয়নের নিয়ানপুর গ্রামের ফজির মেকার তার বসত ভিটায় নতুন বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করছিল এসময় একটি গাছের গুঁড়ির মাটির নিচে একটি পাথরের মূর্তি পান। পরে স্থানীয়রা রানীশংকৈল থানা পুলিশকে খবর দিলে এস আই ফনি ভূষণের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মূর্তিটি উদ্ধার করে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে আছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে মূর্তি উদ্ধার বিষয়টি নিষ্পত্তি করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর