মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি নৃত্যের গুরু নীলেশ্বর মুখার্জী’র ১৩৬ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে নীলেশ্বর মুখার্জীর জন্মস্থান উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও মন্ডপে নীলেশ্বর মুখার্জীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মণিপুরি ললিতকলা একাডেমির উপ–পরিচালক (অতি: দায়িত্ব) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা প্রভাষ সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত লেখক ও গবেষক ড. রঞ্জিত সিংহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, লেখক ও গবেষক আহমদ সিরাজ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি নির্মল সিংহ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিংহ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্থান থেকে আগত শিল্পী ও মণিপুরি ললিতকলা একাডেমির শিল্পীবৃন্দের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর