সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

বকেয়া মজুরি, চিকিৎসা, বাসস্থান সমস্যার সমাধানের দাবীতে কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা

সালাহউদ্দিন শুভ, প্রতিদিনের মৌলভীবাজার / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বকেয়া মজুরি, চিকিৎসা, বাসস্থান সহ নানা সমস্যার সমাধানের দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর মনু-ধলই ভ্যালী কার্যকরী পরিষদ ও মিরতিংগা চা বাগানের চা শ্রমিকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টায় মিরতিংগা চা বাগান ফ্যাক্টরি সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মনু ধলই ভ্যালী সভাপতি ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, মো: আব্দুল জব্বার, মাসুদ আলী, নিশি গঞ্জু প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, চা শ্রমিকরা ঠিকমত বাগানে শ্রম দিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের মজুরি দিতে টালবাহানা চলছে, আজ না কাল করে মালিকপক্ষ তাদেরকে ঘুরাচ্ছেন। বাগানের হাসপাতালে ঔষধ নেই, শ্রমিকদের বাহিরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে,ঝড় তুফানে বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগান কর্তৃপক্ষ মেরামত করে দিচ্ছেন না। তারা সন্তানাদি নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এই দেশে রোহিঙ্গাদের মূল্য আছে, কিন্তু চা শ্রমিকদের কোন মূল্য নেই, করোনাকালীন সব কিছু বন্ধ থাকলেও চা বাগান বন্ধ হয়নি। চা শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্বি পাচ্ছে, চা শ্রমিকরা না খেয়ে মরবে। ১৭০ টাকা মজুরী দিয়ে তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। দ্রুত সময়ের ভিতরে বকেয়া মজুরি, চিকিৎসা, বাসস্থান সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে লাগাতার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর