রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

৩য় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আহমদ হোসেন কুটির সভাপতিত্বে ও যুবনেতা তারিকুজ্জামান সুমনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাজির বক্স, আব্দুল আলী, জুনেল আহমেদ তরফদার, মনির খান, আলতু মিয়া, মোশাহীদ আলী, হামিদুল হক চৌধুরী বাবর, রাসেল মতলিব তরফদার, আনোয়ার পারভেজ আলাল, আতিকুর রহমান চৌধুরী কামরান, সায়েদুল আলম, চা শ্রমিক নেতা সীতারাম বীনসহ আরো অনেকে।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক কার্যনিবাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন যাবত সতাতা ও নিষ্ঠার সাথে আমি কমলগঞ্জ উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ডে নিরলসভাবে কাজ করেছি। জীবনের শেষদিন পর্যন্ত আমি মানুষের সেবা করে যেতে চাই। তাই আগামী ২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সকলের সমর্থন, ভোট ও দোয়া-আশীর্ব্বাদ কামনা করছি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে আবারো চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর