রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন

অনলাইন ডেস্ক / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে ২ জন চেয়ারম্যান পদে, ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ও ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীরীগের যুগ্ন সম্পাদক মোঃ কামাল হোসেন, ও ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (সদ্য পদত্যাগকারী) মোঃ তাজুল ইসলাম তাজ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, অমিত হাসান সাজু, আব্দুল আজিজ,আমিরুল হোসেন চৌধুরী, মোঃ তুষার আহমদ,সিতার আহমদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহীনা রহমান।

নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে আগামী ২৩ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ২রা মে এবং ভোট গ্রহণ করা হবে ২১ মে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর