রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

উপজেলা নির্বাচন; রাজনগরে ১৩ জন প্রার্থীর মনোনয়ন জমা

অনলাইন ডেস্ক / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে ৪ জন চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু, কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজমুল হক সেলিম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মহিম দে মধু, ব্যবসায়ী মো. আব্দুল হাকিম, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দেবনাথ এবং জবলু তালুকদার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ডলি বেগম, লুৎফুল নাহার ও সুমাইয়া সুমি।

নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে আগামী ২৩ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ২রা মে এবং ভোট গ্রহণ করা হবে ২১ মে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোট কক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার ভোট দিবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, রোববার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদের তিনটি পদে মোট ১২ জন প্রার্থী মনোননয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশিনের তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই ও আপীল নিষ্পত্তি শেষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর