শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে নববর্ষ উপলক্ষে দুদিন ব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ

ডেস্ক রিপোর্ট / ২৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও দুদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে হয়েছে। রোববার (১৪ এপ্রিল) উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে নববর্ষ উদযাপন কমিটি ও শাপলা সবুজ সংঘের আয়োজনে ৩১ তম দুদিন ব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে হয়।

বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নববর্ষ উদযাপন কমিটির সভাপতি পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, শাপলা সবুজ সংঘের সভাপতি নারায়ণ মল্লিক সাগর, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, প্রবাসী ইমদাদুল হক ইমরান, নববর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে বাংলা নববর্ষ উপলক্ষে দুদিন ব্যাপী বৈশাখী মেলায় বাঙালির ঐতিহ্যবাহী সব পণ্য তুলে ধরা হয়েছে। আজ রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আজ সোমবার পর্যন্ত। দুই দিনব্যাপী এ মেলায় উঠেছে হরেকরকমের পণ্য। মেলা দেখতে ভিড় করেছে শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সীরা। দীর্ঘদিন পর মেলা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেলায় আগত দর্শনার্থীরা।

উপজেলার শহীদনগর বাজার পতনঊষারে এ মেলায় গিয়ে দেখা যায়, মেলায় বিভিন্ন ধরনের পণ্যের স্টল বসেছে। কারুশিল্পের পাশাপাশি বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র ও বাচ্চাদের খেলনা রয়েছে। মেলার এক পাশে চরকি, মিউজিক বোর্ডে বাচ্চারা দোলনায় চড়ছে। এ ছাড়া বৈশাখী মেলার মঞ্চে বাচ্চারা লোকজ সংস্কৃতির উৎসব করছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর