শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পহেলা বৈশাখের সকালে বাংলা নববর্ষ উৎসব শুরু হয়।

রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আবাহণ সংঙ্গিতের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গন থেকে বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নতুন জামাকাপড় পড়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ব্যনার ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় নারীপুরুষ-শিশুকিশোর।

শোভাযাত্রা শেষে শিল্পকলা হলরুমে বর্ষবরণ মঞ্চে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোঃ জিললুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান বিপিএম পিপিএম বার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্ঠু, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন প্রমুখ।

নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে জেলা প্রশাসন, পৌরসভা, উদিচি শিল্পী গোষ্টী সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানে দিনটি পালন করছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর