মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলের চা’ বাগানের শিক্ষার্থীদের নিয়ে ‘উৎস’ এর দিক নির্দেশনা মুলক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, শ্রীমঙ্গল: / ৫৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা বাগানের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে University Tea Students’ Association – UTSA উৎস এর সহযোগীতায় ও স্থানীয় “কল্যাণ যুব সংঘের আয়োজনে মঙ্গলবার (৯ এপ্রিল) খেজুরীছড়া চা বাগানে বিভিন্ন স্কুল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে একটি “শিক্ষা, দিকনির্দেশনা ও স্বাস্থ্য সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়ছে।

উৎসের সভাপতি মুক্তা দোষাদ এর সভাপতিত্বে কর্মশালায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এবং এবারের উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী সহ শিক্ষানুরাগী নেতৃবৃন্দ।

কর্মশালায় খেজুরীছড়া চা বাগানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সভাপতির সমাপনী বক্তব্যের পূর্বে একটি গভীর ও অন্তর্দৃষ্টিপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে বাংলা সাহিত্যের কিছু কালজয়ী বই তুলে দেন উৎস পরিবার ও কল্যাণ যুব সংঘের প্রতিনিধিগণ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর