বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

শেষ মুহুর্তে কমলগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

সালাহউদ্দিন শুভ / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। বছর ঘুরে আবার দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। জমে উঠেছে দেশের ঈদ-বাজার। ২৯ রমজানেও চলছে ঈদের কেনাকাটা। নিজের ও পরিবারের জন্য ঈদকে আনন্দঘন করতে সাধ্যমতো নতুন পোশাক কেনার চেষ্টা সবার। শেষ মুহুর্ত্বে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিপণিবিতান ছাড়াও মফস্বল হাটবাজারের দোকানগুলোতে ক্রেতাসাধারণের সমাগম উপচে পড়া ভীড় দেখা যায়। ঈদের আমেজ দেখা গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। এদিকে ঈদ বাজারকে নির্বিঘ্নে করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১০ এপ্রিল) দুপুরের পর থেকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে এমএম ফ্যাশন সহ বিভিন্ন এলাকায় এমন চিত্র চোখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ভানুগাছ বাজার, শমশেরনগর বাজার, আদমপুর বাজার, মুন্সীবাজার ও শহীদনগর বাজার এলাকায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভিড় চোখে পড়েছে আবার দর্জির দোকানগুলোতেও। আবার ক্রেতাদের সামাল দিতে গিয়ে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে।  

ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এম এম ফ্যাশন এর প্রতিষ্টাতা শাওন নিখিল সিয়াম (সাগর) জানান, এবার ঈদে বেচাকেনা ভালো আছে। তবে এখন দিনের বেলায় ক্রেতারা কম আসলেও রাতে বেলায় বেশি আসছেন। রাত পোয়ালে ও ঈদ। আশা করছি শেষ মুহূর্তে পুরোদমে বেচাকেনা ভালো হবে। তিনি বলেন, ১৫ রমজানের পর থেকে বেচাকেনা ভালো হচ্ছে। প্রতিদিন বেচাকেনা বাড়ছে। প্রতিদিন এখন ৫০-৭০ হাজার টাকা বিক্রি হচ্ছে।

এদিকে ব্যবসায়ী ভানুগাছ বাজারের তাকওয়া ফ্যাশন ওয়ার এর প্রতিষ্টাতা রাজন আবেদীন রাজু জানান, ২০ রমজানের পর থেকে ভালো বেচাকেনা হচ্ছে। কাস্টমারদের সামাল দিতে গিয়ে হিমশীম খেতে হচ্ছে।আজ শেষ রাত ঈদের ভোর পর্যন্ত বেচাকেনা হবে। তবে এ ঈদে ভালো বিক্রি হচ্ছে। বিশেষ করে ছোটদের কাপড়।

শপিং করতে আসা গৃহবধূ নাজমা বেগম, পলি আক্তার, শিক্ষার্থী ফাহমিদা ইয়াসমিন জানান, এবার পছন্দের সবকিছুই পাওয়া যাচ্ছে মার্কেটে। দাম অনেকটা বেশি হলেও পছন্দের শাড়ি ও জামাকাপড় কেনা যাচ্ছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, উপজেলার প্রতিটি মার্কেট ও বিপণিবিতানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি রাখছে। কোনো প্রকার সমস্যা যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে করে অতিরিক্ত দাম না রাখতে পারে সেদিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের নজরদারি রয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর