বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

সভাপতি অনুদান আত্মসাৎ করেছে গুজবে সমিতির অফিস ঘেরাও

রাজন আবেদীন,নিজস্ব প্রতিবেদক / ৩৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও আলহাম অটো রিকশা চালক কল্যাণ সমিতির সদস্যরা সমিতির অফিস ঘেরাও করে। রবিবার রাতে কমলগঞ্জের দক্ষিণ বালিঁগাও আলহাম অটো রিকশা চালক কল্যাণ সমিতি অফিস ঘেরাও করে রাখে তারা।

জানা যায়, আলহাম অটো রিকশা চালক কল্যাণ সমিতি, দক্ষিণ বালিগাঁও-কমলগঞ্জ এর ২০০-২৫০ জন সদস্য, প্রত্যেক বছর জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ২০-২৫ রমজানের মধ্যে অনুদান হিসেবে চাল পেয়ে আসছে। এবার ২৭ রমজান হয়ে যাবার পরও তারা তাদের অনুদান পায়নি। তাই তাদের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়ে যে, বোধহয় তাদের সভাপতি ও কার্যকরী কমিটি তাদের অনুদান আত্মসাৎ করেছেন। তাই তারা তাদের সমিতির অফিসে জড়ো হয়ে অবরোধ করে। এবং তাদের অনুদানের ব্যাপারে সঠিক তথ্য জানতে সভাপতি ও কমিটির সকলকে অবহিত করে।

এই বিষয়ে আলহাম অটো রিকশা চালক কল্যাণ সমিতি সভাপতি মো. জমসেদ আলী জানান, প্রত্যেক বছর আমাদের আলহাম অটো রিকশা চালক কল্যাণ সমিতি মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে অনুদান হিসেবে চাল পেয়ে আসছি। এবার আমি কয়েক দফা যোগাযোগ করেও অনুদানের ব্যবস্থা করতে পারি নাই। প্রত্যেক বছর তারা অনুদান পেয়ে আসছে, আর এখন আমাদের এমপি মহোদয় কৃষি মন্ত্রী হওয়ায় তাদের প্রত্যাশা ছিলো বেশি।

কিন্তু তারা আজ ২৭ রমজান অতিবাহিত হওয়ার পরও যখন অনুদান পায়নি, তাই তাদের মধ্যে একটি গুজব সৃষ্টি হয় যে, বোধহয় সভাপতি ও কমিটি আমাদের অনুদান আত্মসাৎ করে ফেলেছে। আমি কয়েকবার মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করেছি,তিনি বলেছেন বিভিন্ন জটিলতার কারণে এবার মনে হয় অনুদান পাওয়া যাবেনা।
তারপরও তিনি আশ্বাস দিয়েছেন চেষ্টা করে দেখবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর