রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী

শ্রীমঙ্গলে একটি ডিমের দাম ১৯ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক / ৩৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মসজিদে নিলামে একটি ডিমের দাম ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার শবেকদরের রাত্রে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদ দান হিসেবে আসা ১টি ডিম উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এসময় নিলামে অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতা ছাড়াও অনেক উৎসুক মুসল্লি মসজিদের এ নিলাম দেখতে ভিড় জমান।

মসজিদ ও স্থানীয় সুত্রে জানা যায়, মসজিদে এক ব্যক্তি কাজের উন্নয়নের জন্য একটা ডিম দান করেন। এসময় ডিমটি কিনতে দাম হাকাতে শুরু করেন স্থানীয়রা। ডিমটির দাম ৫শত টাকা থেকে শুরু হয়। এরপর দাম বাড়তে বাড়তে গিয়ে ১৯ হাজার টাকায় পড়ে। ডিমটি কিনতে সক্ষম সালেহ আহমদ নামে স্থানীয় এক ব্যবসায়ী।

তারা আরও বলেন, আগেকার সময়ে মসজিদের উন্নয়ন কাজ করার লক্ষ্যে বিভিন্ন দ্রব্যসামগ্রী দিয়ে এভাবে প্রতিযোগীতাপূর্ণ নিলামের আয়োজন হতো। অনাঢ়ম্বর পূর্ণ এই নিলাম দেখতে বহু মানুষ জড়ো হয়ে অনেকেই অংশগ্রহণ করতো। এখন আর আগের মতো এই নিলাম ডাকা হয়না, বলতে গেলে প্রায় বিলুপ্তির দিকে এই নিলাম ডাক। তবে মসজিদের উন্নয়নের স্বার্থেই এসব নিলাম টিকিয়ে রাখা জরুরি এবং এতে ক্রেতাদের অংশগ্রহণ করাও জরুরি।

নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি পেতে ডিমটি ১৯হাজার টাকা দিয়ে কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকাগুলো আখেরাতে কাজে দেবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর