মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

বড়লেখায় নিসচা’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) এর অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে ৩য় ধাপে খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

এ উপলক্ষে রবিবার (৭ এপ্রিল) বেলা আড়াই টায় পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নারী শিক্ষা একাডেমি অনার্স ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ।

প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, বিশেষ অতিথি ছিলেন বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, পুলিশ সদস্য সুমেল আহমদ, রাহুল আহমদ, একতা রক্তদান সংস্থার ভাইস চেয়ারম্যান মারুফ আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন ও পারভেজ আহমদ প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১ লিটার বসুন্ধরা সোয়াবিন, ২ কেজি ময়দা, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনিসহ ৫ কেজি করে প্রতিটি পরিবারে সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক,মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে। নিসচা প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী মানবিক ব্যতিক্রমী কার্যক্রম দিয়ে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। যে সকল দেশী-বিদেশী মানবিক ব্যক্তিবর্গ বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর