শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা ও শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্য হয়েছে। এর মধ্যে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে ৫-৬টি শিশু দুপুরে গোসল করতে নামে। এ সময় উপজেলার রাধানগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১২) ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২) নিখোঁজ হয়। বিকেল ৩টার দিকে ফায়াস সার্ভিসের কর্মীরা শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলার তত্তিপুর ব্রিজ সংলগ্ন পাগলা নদীর ঘাটে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গঙ্গাস্নান করার সময় ডুবে নিখোঁজ হয় রানিহাটি কর্মকারপাড়ার রূপকুমারের মেয়ে পিয়াঙ্কা (১১)। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর