রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: হাইওয়ে পুলিশ প্রধান

অনলাইন ডেস্ক / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে লাখ লাখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান।

গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞতায় যানজটের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কে যাত্রীদের নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। এছাড়া এবার মহাসড়কে অবৈধ গাড়িগুলো চলাচলেও কঠোর নজরদারি থাকবে।’

তিনি আরও বলেন, ‘আগে ঢাকা থেকে রওনা দিয়ে চরম যানজটের কারণে ঈদের দিন বাড়ি ফিরতে হয়েছে। এখন আর সেই সময় নেই। দেশের মানুষের যোগাযোগ নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকারের যুগোপোযোগী পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণসহ দেশের গুরুত্বপূর্ণ সব সড়ক, মহাসড়ক ৪, ৬ লেনে উত্তীর্ণ হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঈদযাত্রা হবে এ যাবৎকালের সবচেয়ে স্বস্তির ও নির্বিঘ্ন। এ লক্ষ্যে পুলিশ বিভাগ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের পরেও নির্বিঘ্ন যাত্রাপথ রাখতে পুলিশ মাঠে থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর