শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জাতীয় সমাবেশ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কমলগঞ্জের কমান্ডার ও দলনেত্রী

জাহেদ আহমেদ / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে, জাতীয় সমাবেশ ও শিক্ষা বৃত্তি ২০২৪ এর পুরস্কার অনুদান , সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজারের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ মোতালিব হোসেন, সভাপতিত্ব করেন, সহকারী জেলা কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ ফরিদ রহমান।

বুধবার (৪ জুলাই) মৌলভীবাজারের জগন্নাথপুর প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে দুপুর ১২ ঘটিকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভালো কাজের স্বীকৃতি হিসাবে কমলগঞ্জ উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, শাহ মোহাম্মদ আব্দুল জলিল এবং ৫ নং কমলগঞ্জ ইউনিয়ন ভিডিপি দলনেত্রী সুরজাহান বেগম জাতীয় সমাবেশ পুরস্কার প্রাপ্ত হয়েছেন এবং কমলগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি পরিবারের দুইজন মেধাবী সন্তান শিক্ষাবৃত্তি প্রাপ্ত হয়েছে। প্রধান অতিথি জেলার পুরস্কার প্রাপ্ত সকল আনসার ও ভিডিপি সদস্য- সদস্যাদের কে এবং আনসার ও ভিডিপি পরিবারের শিক্ষা বৃত্তিপ্রাপ্ত সন্তানদের পুরস্কার অনুদানের চেক, মহা মূল্যবান বই, সম্মাননা সনদ এবং ক্রেস্ট বিতরণ করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এবং ভিডিপি সদস্য সদস্যাবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর