বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল সিলেটকে পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে : পর্যটনমন্ত্রী

যে কারণে স্টেশনে বেশি বিরতি নিচ্ছে ট্রেন

অনলাইন ডেস্ক / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

আন্তঃনগর ট্রেন স্টেশনগুলোতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার জন্য ২ মিনিটের বেশি সময় বিরতি নিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। শুক্রবার স্টেশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেশিরভাগ ট্রেন বিভিন্ন স্টেশনে দুই মিনিটের জায়গায় চার মিনিট পর্যন্ত যাত্রা বিরতি দিচ্ছে। এতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে নামতে পারছেন। এখন প্রতিটি ট্রেন ওভারলোড হয়ে যাচ্ছে। ওভারলোড মানে শতভাগ যাত্রী যাচ্ছে প্রতিটি ট্রেনে। এই যাত্রীদের সঙ্গে বাচ্চা, লাগেজ আবার অনেক বৃদ্ধ মানুষ যাতায়াত করছে। আগে যেখানে প্রতি স্টেশনে দুই মিনিট বিরতি দিত এখন সেটা লাগে চার মিনিট। যাতে মানুষ নিরাপদে যেতে পারে। এভাবে দুই মিনিট করে ১০টা স্টপেজে বিরতি দিলে ২০ মিনিট হয়ে যাবে।

ঢাকা থেকে ট্রেন ছাড়তে ১০-১৫ মিনিট বিলম্ব হচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, ঈদযাত্রায় এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। গত বুধবার থেকে শুরু হওয়া অগ্রিম টিকিটের যাত্রায় সব ট্রেন মোটামুটি সময়মতো কমলাপুর স্টেশন ছেড়েছে। ঈদে সার্বিক বিষয় নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগবেই। এতে যাত্রীরাই সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, অনেকেই বিলম্বকে শিডিউল বিপর্যয় বলে থাকে। তবে এটা শিডিউল বিপর্যয় না। একটি ২৪ ঘণ্টা অতিবাহিত না হলে কোনো ট্রেনকে শিডিউল বিপর্যয় বলা যায় না। সাধারণত এক থেকে দুই ঘণ্টা ছাড়তে দেরি হলে সেটাকে বিলম্ব বলা হয়। যেমন দুই ঘণ্টা বিলম্বে ট্রেনটি ছেড়ে গেল। এখন ঈদযাত্রায় আধাঘণ্টা বা এক ঘণ্টাকে মার্জিনাল ডিলে বলা হয়।

এদিকে আজ রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, `আসন্ন ঈদুল ফিতরের ট্রেনযাত্রীদের কোনো ভোগান্তির কথা শোনা যায়নি। ঈদযাত্রা শুরু হয়েছে। শান্তিতেই মানুষ বাড়িতে যাচ্ছেন। সীমিত সম্পদ দিয়ে আমরা ভালো ব্যবস্থাপনা রেখেছি। এর থেকে আর ভালো ব্যবস্থাপনা হতে পারে না। এবারের ট্রেনে ঈদযাত্রা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ শোনা যায়নি। ইনশাআল্লাহ ট্রেন যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্য পৌঁছাবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর