বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনূভুত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে নিউ জার্সির অঙ্গরাজ্যে ভূমিকম্পটি আঘাত হানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ জার্সির হোয়াইট হাউস স্টেশন থেকে সাত কিলোমিটার উত্তর-পূর্বে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এবং নিউইয়র্ক সিটির মেয়র অ্যাডামস ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের কর্মকর্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। আমরা সারা দিন জনসাধারণকে এ বিষয়ে আপডেট জানাব।’

নিউইয়র্ক সিটির স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ আমাদের পুরো অ্যাপার্টমেন্ট কাঁপতে শুরু করে। আমি ভয় পেয়ে গেলাম।’

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর