বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

কমলগঞ্জে বিজিবি’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

সালাহউদ্দিন শুভ / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সেক্টর সদর দপ্তর, শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০০ দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী (পিএইচডি), ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার (বিএসপি, পিএসসি, জি),অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আবুল হাসান মো: তৌফিক মাহমুদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক) মো: জামাল হোছাইন সহ বিজিবি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সীমান্তের অতন্দ্র প্রহরী ‘এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বিজিবি সময়ে সময়ে সীমান্তের গরীব, দুঃখী জনগণকে সহায়তা দেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পেইন, বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য বিভিন্ন ধরণের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মাহে রমজানের আনন্দ সাধারণ জনগণের সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে বিজিবি’র এই জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণের একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর