শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে সুজনের উদ্যোগে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত কমলগঞ্জে পাঁচ শতাধিক দু:স্থ ও প্রতিবন্ধী চা শ্রমিকরা পেয়েছে জেলা প্রশাসকের উপহার শীতবস্ত্র ‘বেহেশত-দোজখের মালিক আল্লাহ, টিকিট দেওয়ার কথা বলে অন্য দল শিরক করছে’: মৌলভীবাজারে তারেক রহমান কমলগঞ্জে বরই চাষে আজাদুর রহমানের সাফল্য কমলগঞ্জে ফসলি জমির মাটি যাচ্ছে বসত ভিটায় শ্রীমঙ্গলে বালিকা ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত মানবিকতায় কমলগঞ্জ প্রেসক্লাব: দুই শতাধিক শীতার্তের মাঝে উষ্ণতা বিতরণ শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা শাকসু নির্বাচন: ‘সাধারণের ঐক্যস্বর’প্যানেলের ৯ দফা ইশতেহার, কী আছে এতে? ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই: আসিফ মাহমুদ

শ্রীমঙ্গলে ‘পর্যটন কল্যাণ পরিষদ’ নামক সংগঠনের আত্মপ্রকাশ

শ্রীমঙ্গল প্রতিনিধি / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘পর্যটন কল্যাণ পরিষদ’ নামক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন ও আত্মপ্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার রাধানগর গ্রামে পর্যটন কল্যাণে ব্রীজের নিচে থাকা আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমের সূচনা ও আত্মপ্রকাশ করা হয়।

গত সোমবার (১ এপ্রিল) উপজেলার রাধানগরে অবস্থিত চামুং রেস্টুরেন্ট এন্ড ইকো ক্যাফেতে আয়োজিত এক সভায় ‘পর্যটন কল্যাণ পরিষদ’ রাধানগর, শ্রীমঙ্গল নামক সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে কুমকুম হাবিবাকে আহ্বায়ক ও মো. তারিকুর রহমানকে সদস্যসচিব করা হয়। অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক কাজী শামসুল হক, সদস্য তাপস দাশ, মো. শহীদুল হক, তানভীর আহমেদ লিংকন, নাজমুল আহসান মিরাজ।

সংগঠনের সদস্যরা জানান, ‘শ্রীমঙ্গল পর্যটনের প্রাণকেন্দ্র রাধানগর গ্রাম। এই গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনের ব্যাপক সম্ভাবনা। ১ থেকে ৫ তারকা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন হোটেল, রিসোর্ট, ইকো কটেজ, রেস্টুরেন্ট এখন এই ছোট্ট রাধানগর গ্রামেই। কিন্তু এখানে রাস্তাঘাটের বেহাল দশা, সারা বছর এখানে বিদ্যুৎ থাকে না বললেই চলে। এছাড়া এই রাধানগর গ্রামকে ঘিরে রয়েছে অনেক চা বাগান, উঁচু নিচু টিলা, পাহাড়ি আঁকাবাঁকা গ্রামীণ রাস্তা, আনারস বাগান, লেবু বাগান এবং অসাধারণ এক ঝিরি/ছড়া বয়ে চলেছে, যা খুব সহজেই পর্যটকদের আকৃষ্ট করে। কিন্ত এই ঝিরিতে প্রতিনিয়ত বিভিন্ন দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান এর ময়লা, বাসাবাড়ির ময়লা ফেলে পুরো ঝিরি জুড়েই পরিনত হয়েছে আবর্জনার স্তূপ।’

আরো জানান, ‘রাধানগর এলাকায় প্রবেশের পরই কিছু দূর সামনে এগুলে চোখে পড়ে এক অসাধারণ সুন্দর ব্রীজ। এই ব্রীজের নিচে একসময় স্থানীয় মানুষ এসে বসতো, গল্প করতো এবং ঝিরির পানির ধারার অপরূপ সৌন্দর্য উপভোগ করতো। কিন্তু এখন এই ব্রীজের নিচ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তাই এই গ্রামের পর্যটনকে সমৃদ্ধ করতে এবং একটি মডেল ইকো ট্যুরিজম ভিলেজ হিসেবে গড়ে তোলার জন্য অত্র গ্রামের সকল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা একত্রিত হয়ে গত ১ এপ্রিল ‘পর্যটন কল্যাণ পরিষদ’ নামে এক সংগঠন গঠন করা হয়।’

সদস্যরা বলেন, ‘আসন্ন ঈদকে ঘিরে এই গ্রামে ব্যাপক পর্যটকদের আনাগোনা দেখা যাবে। কিন্তু রাধানগরে প্রবেশ করেই ব্রিজের নিচে এই ময়লার স্তুপ খুব সহজেই পর্যটকদের নজর কারবে। তাই রাধানগর গ্রামের পর্যটন কল্যাণের প্রথম ধাপ হিসেবে সেই ব্রীজের নিচের সকল আবর্জনা পরিষ্কার করে এই সংগঠনের কার্যক্রমের সূচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকবে যতদিন না পর্যন্ত এই গ্রাম একটি পরিচ্ছন্ন গ্রাম হিসেবে রুপান্তরিত না হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর