শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল পেল ৪ হাজার ৮১ পরিবার

সালাহউদ্দিন শুভ,ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ৪ হাজার ৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেয়ে খুশি এসব অসহায় পরিবারগুলো। এসময় কমলগঞ্জ পৌর এলাকার ১ হাজার ৯শত ৯৫ পরিবারের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও কমলগঞ্জ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার ভিজিএফ কর্মসূচীর আওতায় কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ ও মাধবপুর ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আশিদ আলী ও পৌর সভার সকল কাউন্সিলর ও ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ পৌরসভার বাসিন্দা শাহানা বেগম বলেন, কয় দিন পরে ঈদ। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। ঈদের আগে চাল পেয়ে আমার খুব ভালো হলো। এতে আমি খুব খুশি।

প্রধান অতিথির বক্তেব্য মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতো দিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ উদযাপন করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর