শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী জুডিথ

অনলাইন ডেস্ক / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জুডিথ তুলুকা সুমিনওয়া। কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি সোমবার দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জুডিথের নাম ঘোষণা করেন। আল -জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতিবিদ জুডিথ সুমিনওয়া বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ মিশেল সামা লুকোন্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। সোমবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সুমিনওয়া বলেন, ‘আমি আমার এত বড় দায়িত্ব সম্পর্কে অবগত। দেশের শান্তি ও উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করব।’

গত ডিসেম্বরে কঙ্গোর প্রেসিডেন্ট শিসেকেদি আনুষ্ঠানিকভাবে ৭৩.৪৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। দীর্ঘ সহিংসতা ও অস্থিতিশীলতায় বিধ্বস্ত দেশটিতে নির্বাচন অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন শিসেকেদি।

এর আগে ২০১৯ সালে কঙ্গোর মানুষের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন শিসেকেদি। তবে তিনি সে প্রতিশ্রুতিগুলো রাখতে ব্যর্থ হন। এবার তার সরকার দেশের জনগণের উন্নয়নে কতটা সফল হবে, তা দেখার অপেক্ষা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর