সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

লাউয়াছড়ায় পর্যটকের ঢল, তিন দিনে আয় ৫ লাখের বেশি

প্রতিনিধি, মৌলভীবাজার: / ৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের দিন শনিবার (২১ মার্চ) থেকে শুরু করে পরবর্তী দুই দিন দেশ-বিদেশের হাজারো পর্যটকের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে পায় এই চিরহরিৎ বনাঞ্চল।

উদ্যান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের তিন দিনে মোট ৪ হাজার ৭৪২ জন পর্যটক টিকিট কেটে উদ্যানে প্রবেশ করেন। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ লাখ ৩০ হাজার ৪১২ টাকা।

লাউয়াছড়া টিকিট কাউন্টার থেকে পাওয়া তথ্যমতে, ঈদের প্রথম দিন ১ হাজার ৫২ জন পর্যটক উদ্যানটি ভ্রমণ করেন, যা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হয়। দ্বিতীয় দিন পর্যটকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় ১ হাজার ৯০০ জনে। এদিন টিকিট বিক্রি থেকে আয় হয় প্রায় ২ লাখ ৬ হাজার টাকা। তৃতীয় দিন সোমবার ১ হাজার ৭৯০ জন পর্যটক প্রবেশ করেন এবং এদিন রাজস্ব আসে ২ লাখ ৪ হাজার ৪১২ টাকা।

উদ্যান কর্তৃপক্ষ জানায়, নগর জীবনের যান্ত্রিক ক্লান্তি দূর করতে ঈদের ছুটি উপলক্ষে ভ্রমণপিপাসু মানুষ এই প্রাকৃতিক পরিবেশে ভিড় জমিয়েছেন।

ঈদকালীন পর্যটক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য ফিলা পতমী বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটকের উপস্থিতি অনেক বেশি ছিল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনের পরিবেশ রক্ষায় সহ-ব্যবস্থাপনা কমিটি, বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি জোরদার করা হয়।

জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ জোনের দায়িত্ব থাকা ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল হোসেন চৌধুরী জানান, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। পর্যটন এলাকাগুলো উপচে পড়া ভীড় রয়েছে হয়তো আরও কিছু দিন থাকবে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের সাথে থানার পুলিশ ও জেলার গোয়েন্দা সংস্থাও কাজ করছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর