সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

কমলগঞ্জে রাতের আঁধারে দুটি ট্রাক আটকিয়ে লুটপাটের অভিযোগ, আহত ৫

ডেস্ক রিপোর্ট / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গভীর রাতে দুটি ট্রাক (ডায়না) আটকে লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীদের আঘাতে চালক ও শ্রমিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান ভুক্তভোগী।পুলিশও বিষয়টি গুরুত্বর সহকারে দেখছেন বলে জানান।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের লাঘাটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, রাতের আঁধারে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ট্রাক দুটির গতিরোধ করে হামলা চালায়। ট্রাক দুটির মালিক জিলন আহমেদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্রের মুখে চালক ও শ্রমিকদের জিম্মি করে দুটি মোবাইল ফোন ও শ্রমিকদের ব্যবহৃত ছয়টি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পাশাপাশি ট্রাকে থাকা ৯৬ হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে আরও প্রায় ১৫ হাজার টাকা লুট করে তারা।

হামলায় গুরুতর আহতরা হলেন চালক উজ্জ্বল আহমেদ, শামসু মিয়া এবং শ্রমিক ওয়ারিছ আলী, সুহেল মিয়া ও গিয়াস উদ্দিন। এ সময় প্রাণ বাঁচাতে একজন শ্রমিক দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে রাতেই ট্রাক মালিক জিলন আহমেদ ঘটনাস্থলে পৌঁছান। পরে তল্লাশি চালিয়ে ব্রিজের পাশে বালুর নিচে চাপা অবস্থায় হামলায় ব্যবহৃত কিছু লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম সুনছড়া বাজারের একটি ওয়ার্কশপে নিয়ে গেলে কারিগররা জানান, সেগুলো সেদিন রাতেই তাদের দোকানে তৈরি করা হয়েছিল।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওয়ার্কশপের এক শ্রমিক ঘটনার সঙ্গে জড়িত চারজনের নাম প্রকাশ করেন। তারা হলেন সামছুদ্দিন মিয়া, আনফই মিয়া, রাবেজ মিয়া ও আব্দুলা মিয়া।

ভুক্তভোগী জিলন আহমেদ বলেন, “লুটপাটের ঘটনায় আমাদের দুটি ট্রাকের ১২টি চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছি।”

তবে থানা করা অভিযোগের অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর