মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করলেন মানবিক পুলিশ ছিদ্দিকুর

সালাহউদ্দিন শুভ / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেন সিলেট কমলগঞ্জ এসোসিয়েশন বাংলাদেশ ও মানবতার ফেরিওয়ালা পরিষদ সিলেট ও চন্ডিপুর সমাজ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান (সাদেক)। এসময় উপস্থিত ছিলেন জেমস সমাজ কল্যান পরিষদের সভাপতি হুমায়ূন কবির, সাংবাদিক সালাউদ্দিন শুভ ও পারভেজ আহমেদ।

শনিবার (২৯ মার্চ) বিকালে কমলগঞ্জ উপজেলার মানবতার ফেরিওয়ালা পরিষদ সিলেট এর অস্থায়ী কার্যালয় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরন করা হয়।

কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক।

এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, গরীব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি। প্রতি বছরই আমি দিয়ে থাকি। মানুষের মুখে হাসি ফোটানো আমাদের এই সংগঠনের কাজ। আমাদের এ কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আরো ভালো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর