মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

দেশে আগমনে কমলগঞ্জে যুবদল নেতা খালেদুর রহমানকে সংবর্ধনা প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি: / ৪৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

দেশে আগমনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর শাখার সদস্য সচিব খালেদুর রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার (২৯মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভানুগাছ বাজার পৌর চৌমুহনীতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় নেতাকর্মীদের সাথে নিয়ে কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় দরিদ্র পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন কমলগঞ্জ পৌর শাখার সদস্য সচিব খালেদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার পৌর বিএনপির সদস্য কাজী হারুনুর রশীদ, উপজেলা যুবদল নেতা দেলোয়ার আহমেদ, সদর ইউনিয়নের আহব্বায়ক যুবদল নেতা রাজিব আহমদ, ফাহিম, সুমেল, মুন, ফাহিম, সোহান, আব্দুল্লাহ, রাসেল, সিয়াম, বাবলু, হাবিব, ইমন, মেহবুব প্রমুখ।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, প্রায় ৩ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য কমলগঞ্জ পৌর শাখার সদস্য সচিব ও কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ভানুগাছ গ্রামের বাসিন্দা খালেদুর রহমান। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী বিএনপির আদর্শ লালন করে ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করেন।

কমলগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব খালেদুর রহমানের বলেন, ‘আমি দীর্ঘদিন পর এলাকায় এসেছি। আসার সাথে সাথে নেতাকর্মী ও সাধারন মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটা কখনো ভুলার নয়। আমি তাদের পাশে সবসময় আছি ও থাকবো। তিনি আরও বলেন, আমি আসার সাথে সাথে কিছু মানুষের মাঝে ইফতার বিতরন সহ বিভিন্ন সহযোগিতা করেছি তা অব্যাহত থাকবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর