মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়

ডেস্ক রিপোর্ট / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জেে সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার সাতগাঁওস্থ হাজী সেলিম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজী সৈয়দ আহমেদ।

হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও সাংবাদিক মো: আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভপতি হাজী দুলাল মিয়া। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল হাু ডন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ও খোলা কাগজের প্রতিনিধি এহসান বিন মুজাহির, কমলগঞ্জের সাংবাদিক আব্দুল বাসিত খান, সালাউদ্দিন শুভ প্রমুখ।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী এ সংগঠনটি মানবতা ও সমাজের কল্যাণে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। এখনও সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বিশেষ করে করোনাকালে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে। শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায় গরিব মানুষের মাঝে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ, প্রাকৃতিক দূর্যোগকালীন সময় তুরস্কে ত্রাণ পাঠানোসহ বিপদগ্রস্ত মানুষদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ, বন্যাকবলিত মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ, ঘরহীন মানুষের মাঝে ঘর নির্মাণ কার্যক্রম, গরিব অসহায় পরিবারে বিয়ে অনুষ্ঠানে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারে টিবওয়েল বিতরণ, মসজিদ-মন্দিরে গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন মাদরাসা-মসজিদ, স্কুল প্রতিষ্ঠা ও জমি দান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেও মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, হাজী সেলিম হাফিজিয়া মাদসার হিফজ সম্পন্নকারী হাফেজে কুরআনের মাঝে পাগড়ি, নগদ অনুদান, ক্রেস্ট্র বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের মাঝে রমজানে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, ভুনবীর-লইয়ারকুল পুরানগাঁও ঈদগাহ নির্মাণসহ এসব এলাকায় বিভিন্ন রাস্তা মেরামত ও ইটসলিং এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া ছাত্রজনতার গণঅভুত্থানে জুলাই-বিপ্লবে আহতদের চিকিৎসায় এককালীন অনুদান বিতরণ। সংগঠনের আয়োজনে গত ৪ বছর যাবত প্রতি বছর ১ রমজান থেকে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তিনি হাজী সেলিম ফাউন্ডেশন হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শিল্প উদ্যোক্তা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর