শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

‘কিছু টাকা পয়সা হলেই নেতা হওয়া যায় না’ কলগঞ্জে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিলে ‘মোশারফ হোসেন’

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পদ্ধা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। 

উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহদী হাসান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, জেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু,কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল ভূইয়া প্রমুখ।

এদিকে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন, কিছু টাকা পয়সা হলে নেতা হওয়া যায় না। কিছু বিএনপি নামধারী দালাল আছেন তারা আজ আওয়ামীলীগের পিছনে,কাল জামায়াতের পিছনে। তাদের চিহিৃত করে রাখবেন। তাদের কোনো ভাবে দলে নেওয়া যাবেনা। প্রকৃত বিএনপিরা যেন দলে ঠাইপায়। আমরা নিজের টাকা খরচ করে দলের জন্য কাজ করেছি, নিজের সার্থের জন্য কাজ করিনি। আমার উপড় অনেক অন্যায় অবিচার হয়েছে। আমি মাথা পেতে নিয়েছি। আমার একটাই দাবী আওয়ামী দালালদের যেন দলে না নেওয়া হয়।

আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা যোগ দেয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর