মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ৩ হাজার মানুষের উপস্থিতিতে তারেক রহমানের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হরিণাকান্দি গ্রামে সাবেক ছাত্রদল নেতা তাজুল ইসলামের উদ্যোগে তার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীরসহ সর্বস্তরের ৩ হাজার মানুষের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতা কর্মী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির সম্মানিত পরিচালক জনাব মো. মহসিন মিয়া মধু।

এছাড়াও এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহবায়ক তারেক খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য, এমদাদুল হক, আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য টিটু দাস, নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ সর্বস্তরের প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর