মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে আটক ২

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বালু বহনকারী দুটি ট্রাক বালুসহ জব্দ করা হয়। আটককৃতরা হলেন- লামুয়া গ্রামের মনোয়ার মিয়ার ছেলে কাশিম মিয়া ও মাইজদিহী গ্রামের নইলস মিয়ার ছেলে মো. জমশেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ ২টি ট্রাক জব্দ এবং দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অবৈধ ভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় থেকে সরকারি অনুমতি ব্যতীত চাষযোগ্য ভূমির উপরের স্তরের বালু মাটি কেটে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করছে। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর