মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক ইউছুফ আলীর সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্টিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউছুফ আলীর সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের পূর্বে প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু এর সভাপতিত্বে ও সদস্য নির্মল এস পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় সম্মানিত অতিথি ছিলেন ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউছুফ আলী।

বিশেষ অতিথিরা ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, লেখক গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আসাদ্দুজামান শাওন, আনহার আলী, জালাল আহমদ আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা সভা শেষে কানাডা প্রবাসী প্রবীণ সাংবাদিক ইউছুফ আলীকে কমলগঞ্জ প্রেসক্লাব ও ধলাইর ডাকের পক্ষ থেকে সম্মাননা স্মরক তুলে দেয়া হয় ।

এছাড়াও অনুষ্ঠানে কমলগঞ্জ, মৌলভীবাজারের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন সাংবাদিক আব্দুল বাছিত খাঁন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর