মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন‍‍` এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক নারীর উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসেন আরা তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সুত্রধর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নারীরা তাদের মতামত তুলে ধরেন এবং নারীদের উন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। নারীর ক্ষমতায়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় উপস্থিত নারীরা। অনুষ্টান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর