শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষে ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার ভুনবীর ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইফতার ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

শনিবার ৮ই’ মার্চ ৭ই’ রামাদান শ্রীমঙ্গল উপজেলা ও ভুনবীর ইউনিয়ন বিএনপি’ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।

দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের প্রায় আড়াই হাজার মানুষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-দোয়া ও ইফতার মাহফিলের মূল উদ্যোক্তা মো. মহসিন মিয়া মধু।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন মো. মহসিন মিয়া মধু।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিপ, আহবায়ক কমিটির সদস্য এম এ কাইয়ুম, আব্দুর রহিম, মোবারক হোসেন, এমদাদুল হক, আবুল হোসেন সহ বিএনপি ও এরঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর