মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ছয় মাসে ২৫ গরু চুরি;একই রাতে শরীফপুর ইউনিয়ন থেকে দু’টি ষাঁড়সহ চারটি গরু চুরি

ডেস্ক রিপোর্ট / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫

একই রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দু’টি চা বাগান থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত গৃহস্থরা প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ৬ মাসে এই ইউনিয়ন থেকে ২৫টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জনপ্রতিনিধিরা অভিযোগ তুলেছেন। গত শনিবার (৮ মার্চ) ভোর রাতে তিলকপুর চা বাগানের সাংবাদিক মিন্টু দেশোয়ারার বাড়ি থেকে দু’টি ষাঁড় গরু এবং পার্শ্ববর্তী চাতলাপুর চা বাগানের টাঙ্কি টিলার ঝন্টু রবিদাসের দু’টি গরু চুরি হয়।

সাংবাদিক মিন্টু দেশোয়ারা জানান, চুরি হওয়া দুটি ষাঁড় গরুই ছিল তার একমাত্র সম্পদ। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা হবে। গরু চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, চুরির রাতে আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নেই এবং শনিবার সকালে চা বাগান পঞ্চায়েত, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকেও অবহিত করি।

অন্যদিকে চাতলাপুর চা বাগানের ঝন্টু রবিদাস বলেন, একই রাতে আমার দু’টি গরু চুরি হয়েছে। গরু দু’টিই আমার শেষ সম্বল ছিল। দু’টি গরুর বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে। এতে আমি বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছি।

এদিকে শরীফপুর ইউপি সদস্য মো. হারুন মিয়া ও গণেশ গোয়ালা জানান, গত রাতে চারটি গরুসহ গত ছয়, সাত মাসে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ২৫টি গরু চুরি হয়েছে। একটি গরুও উদ্ধার করা সম্ভব হয়নি।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, ‘সংবাদ পেয়ে আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করি এবং চোরদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছি। তিনি আশ্বাস প্রদান করে বলেন, যত দ্রুত সম্ভব গরুগুলো উদ্ধার করার চেষ্টা চলছে। তাছাড়া কুলাউড়া সদর থেকে প্রায় ৩০ কি.মি. দূরে শরীফপুর এবং সীমান্তবর্তী এলাকা থাকায় পুলিশ আসতে আসতে কিছুটা বিলম্ব হয়ে যায়।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর