মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাম আতঙ্কে শ্রীমঙ্গল-কমলগঞ্জে ঈদ পর্যটনে ধাক্কা; চিন্তায় ব্যবসায়ী ঈদের আগে মজুরি বন্ধ, কমলগঞ্জ-হবিগঞ্জের চার চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি বিএনপি নেতার লেবু বাগানে বন্যপ্রাণী মারার বৈদ্যুতিক ফাদে শ্রমিকের মৃত্যু মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু

আয়ের উৎস নিয়ে ছাত্রদলের প্রশ্নের জবাব দিলেন শিবির নেতা

অনলাইন ডেস্ক / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
জবি শিবির সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম। ফাইল ছবি

আয়ের উৎস নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের প্রশ্নের জবাব দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিবির সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের আয়ের উৎসগুলো আমাদের সংবিধানে সুস্পষ্ট করে বলা আছে। অর্থ-ব্যবস্থা/বায়তুলমাল : ধারা-৩৬ : সংগঠনের প্রত্যেক স্তরে বায়তুলমাল থাকবে। কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠন-প্রকাশনীর মুনাফা এবং শরিয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থই হবে বায়তুলমালের আয়ের উৎস।

‘আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্রকল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেয়। আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা কোনো চিন্তা-ভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয়। আমাদের সব সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেয়, বিপদের দিনে আশ্রয় দেয়।’

ছাত্রশিবিরের টাকার উৎস জানতে চায় ছাত্রদলছাত্রশিবিরের টাকার উৎস জানতে চায় ছাত্রদল
রিয়াজুল ইসলাম আরও লিখেছেন, ‘আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই, কোনো ব্যক্তিগত ব্যয় নেই। আমাদের যা আয় যা ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত। যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করবো বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দলের টাকা কোথা থেকে আসে?’

‘আর ভয় কোরো সেদিনকে যেদিন কেউ কারোর কাজে আসবে না’

এর আগে, এদিন বিকেলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রশিবিরের সেক্রেটারি গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারিতে ৩ লাখ টাকা খরচ করছেন। যদি প্রতিদিন তিন লাখ টাকা করে ব্যয় করেন, তাহলে এই রমজান মাসে তাদের মোট ৯০ লাখ টাকা ব্যয় হবে। আমরা আপনাদের (সাংবাদিক) মাধ্যমে তাদের (ছাত্রশিবির) কাছে জানতে চাই, এই ৯০ লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কী অর্জন বা আয় করেছেন। তাদের অর্থায়নের উৎস কী সেটাও আমরা তাদের কাছে জানতে চাই।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর