রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

মৌলভীবাজারে কুখ্যাত ডাকাত সোহেল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

মৌলভীবাজারে জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সোহেল মিয়া নামের কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্প্রতিবার (৬ মার্চ) রাতে জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জুড়ীতে গরু চুরি বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে জুড়ী থেকে ৩০টির অধিক গরু চুরি হয়। এইসব চুরির সাথে সোহেল মিয়া জড়িত আছে বলে পুলিশের কাছে একাধিক অভিযোগ যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা  আছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতি মামলায় একাধিক মামলা আছে। সেসব মামলায় আদালত তার উপর গ্রেপ্তারী পরোয়ানা দিয়েছেন। এমনকি সে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। শুক্রবার গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর