মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার দ্বি বার্ষিক শুরা অধিবেশন সম্পন্ন

অনলাইন ডেস্ক / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার দ্বী বার্ষিক মজলিসে শুরার অধীবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১মার্চ) বেলা ১১টায় ভানুগাছ গ্রামের বাড়ি চাইনিজ রেষ্টুরেন্টে মুফতি সামছুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদ খালেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে দারসে কুরআন, শাখার বার্ষিক রিপোর্ট পেশ-পর্যালোচনা, দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ এবং ২০২৫-২৬ সেশনের জন্য শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়।

মজলিসে শুরার সদস্যদের গোপন ভোটে নতুন সেশনের জন্য সভাপতি পুনঃনির্বাচিত হন মুফতি শামসুল ইসলাম লিয়াকত এবং সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন মাওলানা হোসাইন আহমদ খালেদ।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ও নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের মৌলভীবাজারের জেলা সভাপতি শায়খুল হাদীস ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি মাওলানা শায়খ নুরুল মুত্তাকীন জুনাইদ, জেলা সেক্রেটারী- মুহিবুল ইসলাম, সহ-সেক্রেটারী- মাওলানা সৈয়দ সাইফুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান শেষে জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক, গবেষক ও সহিত্যিক মাওলানা শাহ মো. নজরুল ইসলাম এর সুস্থ্যতা কামনা করে জেলার সহ-সভাপতি মাও: নুরুল মুত্ত্বাকীন জুনাইদ এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর