শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় পরিবহন শ্রমিক ও জনসাধারণের মাঝে নিসচা’র ইফতার বিতরণ

বড়লেখা প্রতিনিধিঃ / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আবু সায়েমের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক পথচারী, জনসাধারণ ও পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ১৯ রমজান বিকেল ৫ টা থেকে ইফতারের পূর্বমুহূর্ত পর্যন্ত বড়লেখা পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় ইফতার বিতরণে প্রধান অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু।

বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ,টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সভাপতি সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, শাহাব উদ্দিন, আব্দুল হামিদ ও ছায়দুল আহমদ প্রমুখ।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার জনহিতকর মানবিক কার্যক্রমের প্রতি স্বাগত জানিয়ে দেশ-জাতি ও সকল প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল রবিবার নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন এতিমখানার ৫’শত ছাত্রদের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও জনদূর্ভোগের কথা চিন্তা করে নিসচা’র ধারাবাহিক সড়ক শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর