শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে গাজাঁসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কেজি গাঁজা সহ আরজু মিয়া(৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শনিবার রাত দশটায় উপজেলার ফুলবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আরজু কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের মৃত শহীদ ওরফে সাদন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ চৌধুরী এসআই মহাদেব বাছার ও এএসআই পরিমল চন্দ্র শীল এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ফুলবাড়ী চা বাগানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন রবিবার সকাল ১১টায় কোর্টর মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর