মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ লিটারে কম পেট্রোল বিক্রি; কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা ভারতে গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন—আন্তর্জাতিক নারী দিবসে এমপি মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় চারটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বড়লেখা উপজেলার রতুলীবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রতুলী বাজারে অবস্থিত জননী ভ্যারাইটিজ স্টোরকে ১২ হাজার টাকা, সুলভ ফার্মেসীকে ৩ হাজার টাকা, কাউছার ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, শ্রী দূর্গা বিপনী বিতানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর