শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ট্রাক ভারতীয় চিনি উদ্ধার

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের এক ট্রাক ভর্তী ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মার্চ) জেলার রাজনগর থানার মুন্সিবাজার এলাকার মৌলভীবাজার-সিলেট রোডের শেখ মুজিবুর রহমান এর ভূষি মালের দোকানের সামনে থেকে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, ‌‘ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তায় মোট ১৯হাজার কেজি চিনি জব্দ করা হয়। প্রতি কেজি চিনির বাজার মূল্য ১৪০টাকা করে হলে মোট প্রায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রটি সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে এনেছে বলে তারা জানিয়েছে।’

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, ‘চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজন ও পলাতক দুইজনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আটককুত আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ নোট: ছবি সংযুক্ত। সালাহউদ্দিন শুভ প্রতিনিধি, মৌলভীবাজার ৪ মার্চ ২০২৪ মোবাইল:০১৭৫১১৬৪৯৪২


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর