শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪

“মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন” এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় লাউয়াছড়া বাগমারা ক্যাম্পে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) ড. মোঃ জাহাঙ্গীর আলম।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও এসিএফ জামির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি সিদ্দেক আলী, প্রতিবেশ প্রকল্পের (উত্তর-পূর্বাঞ্চল) ফিল্ড ডাইরেক্টর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিএমসির সদস্য মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং, সাংবাদিক এম এ হামিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, এসিডব্লিউ এর সদস্য সোহেল সেন, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য জনক দেব বর্মা, পিপল্স ফোরামের সেক্রেটারি গাজী শামসুল হক প্রমুখ।

বক্তারা সভায় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর