শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে অটোরিকশা উদ্ধার, চার  ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত সিএনজি চালিত অটোরিকসা এবং নগদসহ ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত ২ মার্চ রাতে মামলার তদন্তকারী অফিসার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ বড়লেখা থানাধীন চন্ডীনগর এলাকার অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি সিএনজি এবং নগদ ২৪হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

রবিবার ( ৩ মার্চ) দুপুরে বড়লেখা থানায় এক প্রেস ব্রিফিংয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- ইমন আহমেদ (১৮) ইমরান আহমেদ (১৯),এমরান আহমেদ (২৪) ও জসীম উদ্দিন (২৮)। তারা সবাই মৌলভীবাজার জেলার বড়লেখা থানার জিয়াদনগর (বিরাশী) গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘রবিবার বিকালে মৌলভীবাজার জেলা আদালতে হাজির করা হলে আসামিরা ঘটনার সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা থানার রাতিরপুল এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সিএনজি চালক মো. আব্দুস শহীদকে মারধর করে তার সিএনজি চালিত অটোরিকসা, ব্যবহৃত মোবাইল এবং নগদ টাকা ছিনতাই করে তাকে হাত পা বেধে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানার মামলা ২ মার্চ মামলা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর