সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

মৌলভীবাজারে বাবাকে খুন্তির আঘাতে হত্যা, ছেলে গ্রেপ্তার

রিপোটার : / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় এক ব্যক্তিকে খুন্তি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে করা মামলায় তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় হত্যা মামলা করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম লছমন রিকমন (৫০)। তাঁর বাড়ি চাতলাপুর ফাঁড়ি চা-বাগানের বেগমটিলা এলাকায়। গ্রেপ্তার হওয়া ছেলের নাম বিষ্ণু প্রসাদ রিকমন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২৪ ফেব্রুয়ারি লছমন রিকমন ও বিষ্ণু প্রসাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে বিষ্ণু প্রসাদ ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে খুন্তি নিয়ে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় লছমন রিকমন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৫ ফেব্রুয়ারি দুপুরে তিনি মারা যান।

ঘটনার পর বিষ্ণু প্রসাদ পালিয়ে যান। গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পেরে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগানে অভিযান চালায়। একই রাতে নিহত লছমন রিকমনের ছোট ছেলে বিশ্বজিৎ রিকমন বাদী হয়ে বিষ্ণু প্রসাদকে আসামি করে মামলা করেন।

বিষ্ণু প্রসাদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর