সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

খাল পরিষ্কার অভিযানে এমপি,জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব

ডেস্ক রিপোর্ট / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে ভুরভুরিয়া পাহাড়ি ছড়ায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বালুচর এলাকায় ভুরভুরিয়া ছড়ায় জমে থাকা ময়লা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

উদ্বোধনের পর সংসদ সদস্য নিজ উদ্যোগে ভুরভুরিয়া ছড়ার পাশের পরিবারগুলোর মধ্যে ময়লা-আবর্জনা জমা রাখার জন্য বারবার ব্যবহারযোগ্য ব্যাগ বিতরণ করেন। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, হাইল হাওরের দিকে অগ্রসর হওয়া ভুরভুরিয়া ছড়ায় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য এবং বাসাবাড়ির খাদ্য উচ্ছিষ্ট জমে পানির বড় অংশ দূষিত হয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাকে কাপড় চেপে ছড়ার পাশ দিয়ে চলাচল করতে দেখা গেছে। উদ্বোধনের পর শ্রীমঙ্গল পৌরসভার প্রায় ২০ জন পরিচ্ছন্নতা কর্মী কোদালসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ছড়া থেকে ময়লা তুলে পাড়ে স্তূপ করে রাখেন।

স্থানীয় বাসিন্দা রাজিব রায় বলেন, এই ছড়াটি হাওরে গিয়ে মিশেছে। দূর-দূরান্ত থেকে ভেসে আসা ময়লা এখানে জমে তীব্র দুর্গন্ধ সৃষ্টি করছে। প্লাস্টিক বর্জ্য হাওরে পৌঁছালে পরিবেশের বড় ক্ষতি হবে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিদের জানানো হলেও এতদিন কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আজ এমপি এসে কাজ শুরু করায় এলাকাবাসী উপকৃত হয়েছেন।

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, সবার আগে আমাদের সচেতন হতে হবে। আমরা সবাই মিলে সচেতন হলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও গোছানো নগরী গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, ভুরভুরিয়া ছড়ার বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য জমে আছে, যা প্রতিদিন হাইল হাওরে যাচ্ছে। এতে হাওরের পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। ইতোমধ্যে অনেক খাল-বিল ভরাট হয়ে গেছে, বোরো ফসলের জমির উর্বরতা কমছে এবং দেশীয় প্রজাতির মাছ হুমকিতে পড়ছে।

ছড়ার পাড়ের বাসিন্দাদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, কেউ যেন বর্জ্য ছড়া বা ড্রেনে না ফেলেন। তিনি বলেন, যাদের কাছে ব্যাগ পৌঁছাবে না, তারা স্বল্পমূল্যের ব্যাগ ব্যবহার করে আলাদাভাবে প্লাস্টিক জমা রাখবেন।

ছড়া দখল প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, যে খালগুলো মানুষের দখলে আছে। আমরা সব দখল ছাড়িয়ে দিবো। একটু আগে আমার ইউএনওর সাথে কথা হয়েছে। আমার নেতাকর্মীরা পাশে থাকবে উনার।যারা দখল করছে তাদের দখল থেকে আমরা ছাড়িয়ে দিবো। আমরা খাল খনন ও পরিস্কারের মাধ্যমে সুন্দর করে খালকে পরিস্কার করাএবং উপযোগী করবো যাতে মানুষের কোন অসুবিধা না হয়। তাতে যত বাধা আসবে সেই বাধা উত্তোরন করবো। আমার বিএনপির নেতাকমীরা এখন অনেক শক্তিশালী ও উজ্জেবিত। আমাদের ইউএনও মহোদয় তাদের ডাকলেই তারা পাশে আসবে। উনি শুধু বলবে কে বাধা দেয়। আমরা বাধা মানবো না।

শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগার বিষয়ে তিনি বলেন, আমরা ময়লার ভাড়ার নিয়ে একটি প্লান করতে হবে। আমরা প্লান করে ময়লার ভাগার এখান থেকে সরানোর ব্যবস্থা করবো যাতে মানুষের কোন অসুবিধা না হয়। এই কাজগুলো আমার জন্য যুদ্ধ। আগে আমি একা ছিলাম এখন আমার সাথে প্রশাসন আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর