সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

১০ ঘণ্টা বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু

প্রতিদিনের মৌলভীবাজার অনলাইন ডেস্ক / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু। ছবি : সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু বন্ধ থাকবে প্রায় ১০ ঘণ্টা। জরুরি মেরামতের জন্য সেতু দিয়ে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে শনিবার (১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অবশ্য যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প সড়ক হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টা থেকে ১ মার্চ সকাল ৯টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ করা হবে।

এ সময়ে সেতুর ওপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মহাসড়কে চলাচলকারী যানবাহন ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।

এ ছাড়া ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শেরপুর (মৌলভীবাজার)-(মৌলভীবাজার)-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর